ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা

#

নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর, ২০২৫,  1:49 PM

news image

সম্প্রতি এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত ও মৃত্যুর বাড়ার ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর উদ্বেগ প্রকাশ করে জরুরি নির্দেশনা দিয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টম্বর) অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান এসব নির্দেশন জারি করেছেন।

নির্দেশনার মধ্যে রয়েছে-

১. ডেঙ্গু রোগীদের জরুরি ভিত্তিতে এনএস-১ পরীক্ষা করতে হবে। সরকারি হাসপাতালগুলেকে এনএস-১/অ্যান্টিজেন কিটের জন্য সিএমএসডি অথবা সিডিসি সঙ্গে যোগাযোগ করতে হবে। ২. ভর্তি রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা (ল্যাবরেটরি ও রেডিওলজি) ২৪ ঘণ্টা হাসপাতালে করার ব্যবস্থা করতে হবে। ৩. সব ওষুধ মজুতসাপেক্ষে হাসপাতাল থেকে সরবরাহ করতে হবে। ৪. সব ডেঙ্গু রোগীদের একক ওয়ার্ড/কর্নার/কক্ষ/জায়গায় রাখতে হবে। ৫. নিম্নলিখিত চিকিৎসকের সমন্বয়ে একক ও নির্দিষ্ট মেডিকেল টিম গঠন করতে হবে। যারা শুধু ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা দেবেন। অধ্যাপক- একজন, সহযোগী অধ্যাপক-দুজন, সহকারী অধ্যাপক/জুনিয়র কনসালট্যান্ট/বিশেষজ্ঞ মেডিসিন, শিশু ও প্রয়োজনীয় বিষয়ক পাঁচজন (একজন করে সহকারী অধ্যাপক রোস্টার ভিত্তিতে ২৪ ঘণ্টা ডিউটি পালন করবেন। পরিচালক তাদের থাকার ব্যবস্থা করবেন)। মেডিকেল অফিসার রেসিডেন্সি/অনারারি প্রশিক্ষণার্থী ১০ জন। (সকালে ৪ জন, দুপুরে ২ জন, রাতে ২ জন্য; নার্স (প্রয়োজনীয় সংখ্যক); নার্স একজন (ড্যাটা প্রেরণ ও সংরক্ষণের জন্য)। ৬. বহির্বিভাগে একটি কক্ষ ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগীর জন্য নির্ধারণ করতে হবে। ৭. আইসিইউ ও হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের অগ্রাধিকার দিতে হবে। ৮. মৃত্যুর সংক্ষিপ্ত তথ্য ৬ ঘণ্টার মধ্যে হাসপাতাল পরিচালক ও পরিচালককে (হাসপাতাল, সিডিসি) (স্বাস্থ্য অধিদপ্তর) মোবাইল ম্যাসেজ এবং ইমেইলের মাধ্যমে জানাতে হবে। ৯. হাসপাতাল পরিচালক, মেয়র (সিটি করপোরেশন/পৌরসভা) বরাবর হাসপাতালের চারপাশে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য পত্র দিতে হবে। ১১. অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতাল প্রয়োজনে এ নির্দেশনা বাস্তবায়ন করতে পারবেন। ১০. প্রতি শনিবার সকালে পরিচালকের সভাপতিত্বে ডেঙ্গু সমন্বয় সভা করতে হবে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম