ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ডেঙ্গু ও এডিস মশার উপদ্রবে মশক বিভাগের কর্মকর্তাদের ছুটি বাতিল

#

নাসরিন পারভীন

১২ মে, ২০২২,  12:13 PM

news image

“এডিস মশার জন্ম হয় সচ্ছ পানিতে, টায়ারে, ফুলের টবে। তাই আমি ঢাকাবাসিকে অনুরোধ করবো  ‘তিন দিনে এক দিন জমা পানি ফেলে দিন’। আসুন আমরা সকলেই সচেতন হই এবং অন্যকে সচেতন করি। নিজের জীবনের দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে। তাই আমরা সকাল বেলা ঘুম থেকে উঠে আগে আমাদের বাসা বাড়ি পরিষ্কার করে নিব।” গতকাল (১১ই মে) বুধবার সকাল ১০ টায় উত্তরা বাংলাদেশ ক্লাব লিমিটেড-এর সামনে এডিস ও ডেঙ্গু বিরোধী নাগরিক সচেতনতামূলক পথসভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এসব কথা বলেন।

এ সময় তিনি সিটি কর্পোরেশনের মশক ডিপার্টমেন্টের সকল কর্মকর্তার ছুটি বাতিলের নির্দেশ দেন। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল জুবাইদুর রহমান, উত্তর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ আফছার উদ্দিন খান, ৫০নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ ডি. এম. শামীম, ৫১নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুর রহমান শরিফ, মহিলা কাউন্সিলর হাসিনা বারি, মহিলা কাউন্সিলর জাকিয়া সুলতানাসহ আরও আওয়ামীলীগের অন্যান্য নেতাকর্মীগণ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম