ঢাকা ১৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

ডেঙ্গুর প্রথম ওষুধের ট্রায়ালে আশা জাগানিয়া সাফল্য

#

২১ অক্টোবর, ২০২৩,  10:48 AM

news image

ডেঙ্গু রোগ প্রতিরোধে মুখে খাওয়ার ওষুধ তৈরিতে অভাবনীয় সাফল্য পেয়েছে যুক্তরাজ্যভিত্তিক ওষুধ ও টিকা প্রস্তুতকারী কোম্পানি জনসন অ্যান্ড জনসন। শুক্রবার (২০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে আমেরিকান সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিনের বার্ষিক সভায় এ তথ্য জানানো হয়েছে।  জনসন অ্যান্ড জনসনের ইউরোপীয় শাখা জ্যানেসেনের প্যাথোজেন বিভাগের গবেষক মার্নিক্স ভ্যান লুক বলেন, তাদের তৈরি ডেঙ্গুর ওষুধটির মেডিকেল ট্রায়াল সম্পন্ন হয়েছে এতে তারা সন্তোষজনক ফলাফল পেয়েছে। এই ট্রায়ালে ১১ জন স্বেচ্ছাসেবী অংশ নিয়েছেন। এদেরকে পাঁচদিন এই ওষুধ খাওয়ানো হয়। তারপর স্বেচ্ছাসেবীদের সম্মতির ভিত্তিতে তাদের দেহে প্রবেশ করানো হয়েছে ডেঙ্গু ভাইরাসের একটি দুর্বল ধরন, যেটি স্বাস্থ্যের জন্য কোনো হুমকি সৃষ্টি করতে বা ছড়িয়ে পড়তে অক্ষম। তারপর ২১ দিন তাদেরকে নিয়মিত সেই ওষুধ খাওয়ানো হয়। শেষ পর্যন্ত ওষুধটি বড় পরিসরে কার্যকর প্রমাণিত হলে তা দরিদ্র ও মধ্যম আয়ের দেশগুলোতে কতটা সহজলভ্য হবে, তা নিয়ে একটি প্রশ্ন রয়েছে। মার্নিক্স ভ্যান লুক বলেন, ‘আমরা এ নিয়ে কাজ করছি।’ বর্তমানে বিশ্বজুড়ে ডেঙ্গু ভাইরাসের ৪টি ধরন রয়েছে। ডেঙ্গু ভাইরাসের একমাত্র বাহক এডিস মশা। জলবায়ু পরিবর্তন ও তার প্রভাবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও বৃষ্টিপাত বাড়তে থাকায় গত প্রায় দু’দশক বিশ্বজুড়ে এডিস মশার বিস্তার বাড়ছে, তার সঙ্গে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যাও।-সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম