ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
খুলনায় বন্ধ হওয়ার পথে দেশসেরা লেদার কারখানা এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পাঁচ দফার অভিযানে ২ হাজারের অধিক আটক বাংলাদেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি : প্রধানমন্ত্রী আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার ট্রাম্প কেবল কল্পনায় জিততে পারেন: ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এশিয়ান গেমস: ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ ফিফার রুলবুকে আটকে গেল আর্জেন্টিনার ‘১০ নম্বর’ জার্সির অবসর কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম

ডেঙ্গুতে ৫৫ শতাংশ মৃত্যুই ২৪ ঘণ্টার মধ্যে

#

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২৩,  7:58 PM

news image

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে ৫৫ শতাংশ মৃত্যু হচ্ছে হাসপাতালে ভর্তি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে। আর ২৬ শতাংশ মৃত্যু হচ্ছে দুই থেকে তিন দিনের মধ্যে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ৫৯৩ জনের তথ্য পর্যালোচনা করে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪১ জন মারা গেছেন চলতি মাসের প্রথম তিন দিনে। মৃতদের বড় অংশ কর্মক্ষম ও নারী। এ পর্যন্ত ডেঙ্গুতে পুরুষ রোগীর মধ্যে শূন্য দশমিক ৩২ শতাংশ এবং নারী রোগীর মধ্যে শূন্য দশমিক ৭৩ শতাংশের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের ৪২ শতাংশের বয়স ২০ থেকে ৪০ বছর। বিশেষজ্ঞরা বলছেন, জ্বর এলে গুরুত্ব না দেওয়া এবং দেরিতে হাসপাতালে ভর্তি হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। পাশাপাশি রোগী ব্যবস্থাপনায় ঘাটতিও প্রভাব ফেলছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা জনস্বাস্থ্যবিদ মুশতাক হোসেন বলেন, ডেঙ্গু শনাক্ত হলেও সবাই চিকিৎসার আওতায় আসছে না। হাসপাতালে রেখে সব ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। অনেকের জটিল উপসর্গ না থাকায় বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা মৃত্যুর বড় কারণ। রোগী শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা জরুরি। স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক নাজমুল ইসলাম বলেন, দ্বিতীয় বা তৃতীয়বার ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিরা বেশি মারা যাচ্ছেন। রোগীরা ডেঙ্গু হলে ভাবেন, কাল-পরশু হাসপাতালে যাব। অনেকে নিজেই পাড়ার দোকান থেকে ওষুধ কিনে খান। এর মধ্যে রোগী শকে চলে যান। সেজন্য মৃত্যু বাড়ছে। জ্বর হলে কেউ একদিনও দেরি না করে টেস্ট করে, চিকিৎসকের পরামর্শ নেন– এটাই আমাদের অনুরোধ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম