ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জবি ছাত্রদল নেতার মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

৩১ অক্টোবর, ২০২২,  4:29 PM

news image

ডেঙ্গু আক্রান্ত হয়ে শেখ ফজলুল হক রোমান নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোমান জবি ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছিলেন। তিনি নড়াইলের নড়াগাতী থানার টোনা গ্রামের ওলিয়ার শেখের ছেলে। রবিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নড়াইল সদর হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (২৯ অক্টোবর) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন রোমান। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রোববার সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মত্যু হয়। এদিকে, রোমানের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। উল্লেখ্য, গত ২৭ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হন শেখ ফজলুল হক রোমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম