ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

ডুমদিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা, নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর, ২০২২,  10:33 AM

news image

গোপালগঞ্জের ডুমদিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দিয়েছে। এ সময় তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবু নাইম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ডুমদিয়া স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. বাচ্চু মোল্লা। তিনি বাসের চালক ছিলেন। নিহত বাকি দুজনের পরিচয় জানা যায়নি। জানা গেছে,

বুধবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দিগন্ত পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়া স্ট্যান্ডে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবু নাইম বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। উদ্ধারের বিষয়টি জানিয়েছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবুল কালাম আজাদ। তিনি আরও জানান, ডুমদিয়া বাজারে দিগন্ত পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে দুজন ও পরে একজন মারা যান। আহতদের উদ্ধার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম