ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয় বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, বেতন কমল ৫ জনের

ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিশর গেলেন প্রধান উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২৪,  11:09 AM

news image

মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গতকাল রাত ১টায় ঢাকা ত্যাগ করেছেন। রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

আজাদ মজুমদার বলেন, ডি-৮ শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘ইনভেস্টিং ইন ইয়ুথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, শেপিং টুমরোস ইকোনমি’। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সম্মেলনে তরুণদের উন্নয়ন ও এমএসএমই (মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ) খাতে বাংলাদেশের ভূমিকা নিয়ে আলোচনা হবে।

ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন, যা ডেভেলপিং-৮ নামেও পরিচিত। সংস্থাটি বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে উন্নয়ন সহযোগিতার লক্ষ্যে কাজ করে। সম্মেলনে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে আছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।

জানা গেছে, সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। সম্মেলনটি যুব উন্নয়ন এবং এমএসএমই খাতের গুরুত্বের ওপর আলোকপাত করবে, যা ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম