ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

ডিসেম্বরে হচ্ছে না প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

#

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২১,  3:43 AM

news image

আসন্ন এইচএসসি পরীক্ষার আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা আগামী ডিসেম্বরে নেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সারাদেশে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার হওয়ায় শিক্ষক নিয়োগ পরীক্ষা ডিসেম্বরে নেওয়া না হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

চলতি বছরে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তত্ত্বীয় বিষয়ে এইচএসসি পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩০ ডিসেম্বর শেষ হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৯ ডিসেম্বর শেষ হবে। আর কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৮ ডিসেম্বর শেষ হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রোববার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিয়োগ পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। এইচএসসি পরীক্ষায় যেহেতু অনেক পরীক্ষার্থী তাই পরীক্ষা শেষ না করে নিয়োগ পরীক্ষা নেওয়া সম্ভব হবে না।  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, এখনও নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ হয়নি।   করোনা মহামারির কারণে দীর্ঘদিন প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।তবে সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এক অনুষ্ঠানে বলেন, শিক্ষক স্বল্পতা দূর করতে আসছে ডিসেম্বরের মধ্যে ৩২ হাজার ৭০০ জন সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম