ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা সচিবালয়ে প্রথমবার অফিস করছেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

ডিসেম্বরের শেষে আসতে পারে শৈত্যপ্রবাহ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২২,  10:43 AM

news image

উত্তরের শীতপ্রবণ জেলা পঞ্চগড়ে তাপমাত্রা কমে গিয়ে বেড়েছে শীতের প্রকোপ। সেই সঙ্গে হেমন্তের শেষ দিনে আজ ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। ইতোমধ্যে জেলাটিতে হেমন্তের শেষের দিকে তাপমাত্রা কমে গিয়ে ১১ ডিগ্রির ঘরে নেমে এসেছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ৬টায় ১২ দশমিক ৭ ডিগ্রি এবং সকাল ৯টা সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এর আগে বুধবার (১৪ ডিসেম্বর) তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি।

আবহাওয়া অফিস সূত্র থেকে জানা গেছে, দিনের বেলাতেও তাপমাত্রা কমে গিয়ে ২৬ থেকে ২৭ ডিগ্রিতে ওঠানামা করছে সপ্তাহজুড়ে। জেলাটিতে কয়েক দিন ধরে হিমেল বাতাস বইছে। এতে শীতের প্রকোপ বেড়ে যায়। সকালের দিকে ঘন কুয়াশার দেখা মেলে। তখন ফসলের মাঠসহ চারদিক কুয়াশায় আচ্ছন্ন থাকে। গ্রামাঞ্চল এবং নদী তীরবর্তী এলাকাগুলোতে কুয়াশা এবং শীতের তীব্রতা বেশি থাকে। তবে গত কয়েক দিন কুয়াশার স্থায়িত্ব কম হলেও আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত কুয়াশায় ঢেকে আছে চারদিক। সকালে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হয়। তেঁতুলিয়া প্রথম শ্রেণি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, ডিসেম্বরের শেষে তাপমাত্রা আরও কমবে এবং মৃদু শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম