ঢাকা ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা শপথ নিলেন ২৫ মন্ত্রী জাত ভিন্ন হওয়ায় নির্যাতন : চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেলেন ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ১০ টি, জামায়াত ৪ টি পদে বিজয়ী রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ শপথ নিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত ৪৫ গাড়ি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

ডিসি নিয়োগে ‘লেনদেন’ প্রসঙ্গে যা বললেন জনপ্রশাসনের সিনিয়র সচিব

#

নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর, ২০২৪,  2:29 PM

news image

ডিসি নিয়োগে অর্থ লেনদেন সংক্রান্ত যে সংবাদ একটি জাতীয় দৈনিক প্রকাশ করেছে তা মিথ্যা বলে দাবি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, দ্রুতই এই বিষয় নিয়ে আমি প্রেস কাউন্সিলে যাব। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। একটি জাতীয় দৈনিকে আজ প্রকাশিত এক সংবাদ দাবি করছে, সম্প্রতি জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে ভয়াবহ কেলেঙ্কারি হয়েছে। এ নিয়োগ বাণিজ্যের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযম সরাসরি জড়িত। টাকা-পয়সার লেনদেন নিয়ে হোয়াটসঅ্যাপের কথোপকথনের কিছু তথ্যও প্রকাশ করা হয়েছে প্রতিবেদনটিতে। এ নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে মোখলেস উর রহমান বলেন, ‘যে খবর বের হয়েছে তা অসত্য। আমি আমলেই নিচ্ছি না।’ প্রকাশিত স্ক্রিনশট নিয়ে এই জ্যেষ্ঠ সচিব বলেন, ‘আমার মোবাইলটা হলো স্যামসাং, ওখানে যেটা শো করেছে  সেটা হলো আইফোন। আইফোন কি আমি ব্যবহার করি? আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখাল ওনাদেরকে সেটা জিজ্ঞাসা করেন। আমি এটার কিছুই জানি না। ‘আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আপনি জানেন, আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করি।’ নিউজের সত্যতা নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে এই সচিব বলেন, আপনারা যদি স্টান্টবাজি নিউজ করতে চান, তাহলে এসব প্রশ্ন করতে পারেন। আপনারা যারা আমাকে চেনেন, তারা জানেন আমি কেমন। বিন্দুবিসর্গ যেখানে সত্যতা নাই, সেখানে ভালোকে ভালো আর খারাপকে খারাপ বলবই। এই প্রশ্ন করার আগে নিজেদের প্রশ্ন করেন, কতদূর যৌক্তিক হচ্ছে আমাকে প্রশ্ন করা। তিনি আরও বলেন, যারা এই সংবাদ করেছে, তাদের আমরা কতটুকু গুরুত্ব দেব। একটা রাস্তার লোক অনেক কথা বলতে পারে, আমি তার পেছনে দৌড়াব? আমরা সরকারের পজিশনে থেকে জনগণের জন্য কাজ করি। যেভাবে আছে সেভাবেই করব। আল্লাহ যতদিন হায়াতে রেখেছে। তিনি বলেন, প্রতিবেদনে যে অভিযোগ করা হয়েছে তার কোনো মূল্য নেই। এটা ফেক নিউজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম