ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 'শেখ হাসিনা ১৬ তারিখ ফিরে আসবে, এটা কেউ বিশ্বাস করে না'-এবিএম মোশাররফ এমপি একনেকে এবার ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় : জামায়াত আমির ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু বৃহস্পতিবার আবাসন খাতে একধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে: টিআইবি দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ ১১ মাসে ডাক বিভাগের আয় ৫০ কোটি, রাজস্ব আদায় বেড়েছে ৪৯ গুণ ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

ডিসি-এসপিদের সঙ্গে বৈঠকে ইসি

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২৫,  5:16 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আজ দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ১০টায় নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে এ বৈঠক শুরু হয়। এর আগে গত ২১ ডিসেম্বর নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছিল।  ইসি জানায়, ভোটের সার্বিক প্রস্তুতি, আচরণবিধি প্রতিপালন এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিতে দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নিয়ে একটি দিকনির্দেশনামূলক ব্রিফিং অনুষ্ঠিত হবে। বৈঠকে আইনের শাসন নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়ে সিইসি বলেন, আইন সবার জন্য সমান, অপরাধী কাউকে ছাড় দিবেন না। যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশ, সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না। আর তাই দায়িত্বে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চায় ইসি। এদিকে, সম্প্রতি নির্বাচন কমিশন বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করে। উল্লেখ্য, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম