ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ডিপিএলে আশরাফুলের ক্যারিয়ার সেরা ইনিংস

#

ক্রীড়া প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২২,  2:12 PM

news image

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরের শুরু থেকে মোহাম্মদ আশরাফুলের ইসলামের ব্যাটে তেমন রান ছিল না। তবে মাঝপথে এসেই ঝড় তুলেছেন ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক আশরাফুল। আজ মঙ্গলবাররূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকালেন তিনি। শুধু তাই নয়, আশরাফুলের আজকের শতক ছোঁয়া ইনিংসটিতেই আসে তাঁর লিস্টে এ ফরম্যাটে ক্যারিয়ার সেরা ইনিংস।   আজ বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয় ব্রাদার্স ইউনিয়য়ন ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে আশরাফুলের অপরাজিত ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৩০৯ রানের বিশাল স্কোর পায় ব্রাদার্স।

ইনিংসের ৩৯তম ওভারে নাসুম আহমেদের বল লং অফে পাঠিয়ে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি স্পর্শ করেন আশরাফুল। যেটা তাঁর লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১১তম শতক। তাঁর সেঞ্চুরিটি সাজানো ছিল ১০ বাউন্ডারি ও এক ছক্কা দিয়ে। ইনিংসের শেষ পর্যন্ত আশরাফুল খেলেন ১৩৯ বলে ১৪১ রান করে অপরাজিত ইনিংস। যেটা লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সেরা ইনিংস। এতদিন লিস্ট ‘এ’ ক্রিকেটে আশরাফুলের ক্যারিয়ার সেরা ইনিংস ছিল ১২৭ রানের। এবার সেটাকে আরো উচ্চতায় নিয়ে গেলেন আশরাফুল। অধিনায়কের পাশাপাশি ব্যাট হাতে ৬৮ রানের ইনিংস উপহার দেন মায়শুকুর রহমান। মিনহাজুল খেলেন ৩৮ বলে ৩০ রানের ইনিংস। আর শেষ দিকে ঝড় তোলেন চতুরঙ্গ। ৪ বাউন্ডারি ও ৩টি ছয়ে মাত্র ২১ বলে হাফ সেঞ্চুরি করেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান। ৫১ রান করে তিনি ফিরলে শেষ পর্যন্ত ৩০৯ রানে থামে ব্রাদার্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম