ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

ডিজেল ও কেরোসিনের নতুন দাম কার্যকর

#

নিজস্ব প্রতিবেদক

০১ এপ্রিল, ২০২৪,  5:18 PM

news image

ডিজেল ও কেরোসিনের নতুন দাম কার্যকর হয়েছে। দুই টাকা ২৫ পয়সা কমে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন মিলছে ১০৬ টাকায়। সোমবার (১ এপ্রিল) রাজধানীর বিভিন্ন ফুয়েল স্টেশন ঘুরে এই দামে ডিজেল ও কেরোসিন বিক্রি করতে দেখা যায়। এদিকে ডিজেল ও কেরোসিনের দাম কমায় বাস ও পণ্য পরিবহনের ভাড়া কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, ইতোমধ্যে দুই দফা জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। অথচ, বাস ও পণ্যবাহী পরিবহনের ভাড়া কমানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই অবিলম্বে জ্বালানি তেলের মূল্য কমানোর হিস্যা অনুযায়ী বাস, লঞ্চ ও পণ্য পরিবহনের ভাড়া কমানোর দাবি জানানো হয়। তবে চালকরা দাবি করছেন, তারা আগে থেকেই ভাড়া কম নিচ্ছেন। তাই ভাড়া কমালে তাদের লোকসান গুনতে হবে। বাস ভাড়া পুনর্নির্ধারণে সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরে সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। এর আগে, রোববার দুপুরে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে ডিজেল ও কেরোসিনের দাম দুই টাকা ২৫ পয়সা কমিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হবে ১০৬ টাকায়। তবে অকটেন ও পেট্রোলের দাম আগের দামেই যথাক্রমে ১২৬ টাকা ও ১২২ টাকায় বিক্রি হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম