ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে গঙ্গাচড়ায় তথ্য আপা'র উঠান বৈঠক

#

৩১ অক্টোবর, ২০২৩,  3:07 PM

news image

আবুল হোসেন বাবলুঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে গঙ্গাচড়া উপজেলা তথ্যকেন্দ্র আয়োজিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) তথ্য আপা'র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাহিদ তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজঘণ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম। রাওয়াছিয়াতু জোহরা (তথ্যসেবা সহকারী গঙ্গাচড়া) এর সঞ্চালনায় সম্মানিত  অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মারুফা ইফতেখার সিদ্দিকা উপজেলা কৃষি অফিসার, মৌসুমী আখতার (উপজেলা মহিলা বিষয়ক অফিসার, রতনা বেগম সংরক্ষিত ইউপি সদস্যা, মাহফুজার রহমান ইউপি সদস্য, সংগীতা রাণী (তথ্য সেবা সহকারী) এ সময় স্বাগত বক্তব্য রাখেন, মোছাঃ তাসনীম খুশবী সরকার (তথ্যসেবা কর্মকর্তা) গঙ্গাচড়া। সোমবার বিকেলে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের জয়দেব পূর্বপাড়া মৌলভীটারী গ্রামের মরহুম আতিউল্লাহ্ ফোরকানীয়া ও তা'লিমূল কুরআন নূরাণী মাদ্রাসা মাঠে তথ্য আপা'র এই উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তারা শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো, জমিতে সার এবং কীটনাশক ব্যবহার সংক্রান্ত বিভিন্ন পরামর্শ দেয়া হয়।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম