ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

ডিজিটাল নিরাপত্তা আইনে 'দৈনিক পার্বত্য চট্টগ্রাম' এর সম্পাদক আটক

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জুন, ২০২২,  10:42 AM

news image

চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের স্থানীয় দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডট কম এর সম্পাদক ফজলে এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে। ফজলে এলাহী একই সঙ্গে দৈনিক কালেরকন্ঠ, বিডি নিউজ, এনটিভি ও ইংরেজি দৈনিক টিবিএস পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় শহরের এডিসি হিলের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল বুধবার সকালে তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান,

দুপুরে ওয়ারেন্ট আসার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সকালে আদালতে তোলা হবে। থানা সূত্রে জানা গেছে, ফজলে এলাহীর বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। মামলা প্রসেস নাম্বার ৮১৭/২২। মামলা নং-২৮/২১। তবে মামলার বাদী কে সে সর্ম্পকে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, ফজলে এলাহীকে গ্রেপ্তারের পর থানা চত্বরে উপস্থিত হয়েছেন রাঙামাটির সাংবাদিক ও বিভিন্ন শ্রেণির পেশার মানুষ। রাঙামাটির পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন জানান, মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানি না। আদালত থেকে একটি ওয়ারেন্টের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, আমি বিষয়টা জেনেছি। বিষয়টা নিয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। প্রসঙ্গত, রাঙামাটির সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এবং তার কন্যা নাজনীন আনোয়ারের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে ফজলে এলাহীর বিরুদ্ধে থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ দুটি তদন্তের অনুমতিচাইলে আদালত সেই অনুমতি প্রদান করেছেন। পরবর্তীতে চট্টগ্রাম থেকে সাইবার ট্রাইব্যুনালের মাধ্যমে একটি ওয়ারেন্ট ইস্যু করা হয়। সূত্র: চ্যানেল২৪ডটকম

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম