ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

ডিএসসিসি’র নামে কুকুর অপসারণ সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ

#

১৯ মে, ২০২৬,  4:25 PM

news image

মো. জাহিদুর রহমান: সামাজিক যোগাযোগ মাধ্যমের (বিশেষ করে ফেসবুক) বিভিন্ন পেজ ও গ্রুপে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কর্মী পরিচয়ে পথকুকুর তুলে নেওয়া সংক্রান্ত কিছু বিভ্রান্তিকর ও অসত্য তথ্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত প্রচারণায় দাবি করা হয়েছে—ডিএসসিসি’র কর্মীরা উদ্দেশ্যহীনভাবে কুকুর তুলে নিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষকে হুমকি প্রদান করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এই বিভ্রান্তিকর ও অসত্য তথ্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। সম্মানিত নগরবাসীকে যেকোনো ধরনের জনদুর্ভোগ এবং 'পাবলিক নুইসেন্স' (Public Nuisance) থেকে রক্ষা করা সিটি কর্পোরেশনের একটি অন্যতম মৌলিক ও আইনি দায়িত্ব। ঢাকা দক্ষিণ সিটির কোনো এলাকায় পাগলা কুকুরের উপদ্রব দেখা দিলে কিংবা কুকুরের কামড়ে সাধারণ মানুষ (বিশেষ করে শিশু ও পথচারী) আহত হওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে, জননিরাপত্তার স্বার্থে কর্পোরেশন সেখানে তাৎক্ষণিক ও নিয়মতান্ত্রিক পদক্ষেপ গ্রহণ করে। জনস্বার্থে এ ধরনের অসুস্থ বা আক্রমণাত্মক কুকুরগুলোকে সংগ্রহ করে ভেটেরিনারি চিকিৎসকের তত্ত্বাবধানে বৈজ্ঞানিক উপায়ে বন্ধ্যাকরণ (Neutering) এবং জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের আওতায় আনা হয়, যাতে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি না থাকে। চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে নিয়মানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কোনো অবস্থাতেই কুকুর নিধন বা প্রাণীর প্রতি অমানবিক আচরণ সমর্থন করে না। বরং প্রাণিসম্পদ আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পরিবেশের ভারসাম্য ও জননিরাপত্তা নিশ্চিত করতে কর্পোরেশন সম্পূর্ণ বৈজ্ঞানিক ও মানবিক পদ্ধতি অনুসরণ করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম