ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

ডিএসসিসির ২০২২-২০২৩ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট, ২০২২,  3:07 PM

news image

২০২২-২০২৩ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (৪ আগস্ট) নগর ভবনে মেয়র হানিফ অডিটরিয়ামে ৬ হাজার ৭৪১ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। এ সময় ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটেরও অনুমোদন দেওয়া হয়। ২০২২-২৩ অর্থবছরের বাজেটে আয় অংশের প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ৫৯৩ কোটি ৬৯ লাখ টাকা, রাজস্ব আয় ১ হাজার ২০৮ কোটি ৭০ লাখ,অন্যান্য আয় ৫৭ কোটি ৮০ টাকা, সরকারি থোক ও বিশেষ বরাদ্দ ৬৫ কোটি এবং মোট সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ধরা হয়েছে ৪ হাজার ৮১৬ কোটি ৯ লাখ টাকা।

এর আগে গত ২৬ জুলাই ডিএসসিসির দ্বিতীয় পরিষদের পঞ্চদশ করপোরেশন সভায় সর্বসম্মতভাবে এই বাজেট অনুমোদন দেওয়া হয়। দক্ষিণ সিটি করপোরেশনের হিসাব বিভাগ জানায়, ২০২১-২২ অর্থবছরে বাজেট ঘোষণা করা হয়েছিল ৬ হাজার ৭৩১ কোটি ৫২ লাখ টাকা। এছাড়া ২০২০-২১ অর্থবছরে ৬ হাজার ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বাজেট ঘোষণা করা হয়েছিল। বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, কাউন্সিলর, বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক কর্মকর্তাগণ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম