ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

ডিএসসিসি'র ময়লার গাড়ির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২১,  5:54 PM

news image

ফের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার প্রাণ গেছে ৬২ বছর বয়সী স্বপন কুমার সরকার নামে এক বৃদ্ধের। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানী সুপার মার্কেটের পূর্ব পাশে মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে এ ঘটনা ঘটে। স্বপন কুমারের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।

থাকতেন রাজধানীর গেন্ডারিয়ায়। ওয়ারী থানার উপ পরিদর্শক (এসআই) মো. শাহজাহান মিয়া জানান, ঘটনার বিস্তারিত জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে। বৃদ্ধকে চাপা দেয়া গাড়ির চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠনো হবে। এর আগে ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তানে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামে নটর ডেমের এক শিক্ষার্থী নিহত হয়। পরের দিনই ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক ময়লার গাড়ির ধাক্কায় মৃত্যু হয় আহসান কবির খান নামে সাবেক এক সংবাদ কর্মীর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম