ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

ডিএমপির ৯ কর্মকর্তাকে বদলি

#

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২৩,  5:15 PM

news image

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সশস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলি করা হয়। আদেশে জানানো হয়, ডিএমপির পুলিশ পরিদর্শক (সশস্ত্র, লাইনওয়ার) মো. মিজানুর রহমানকে প্রটেকশন বিভাগে, পুলিশ পরিদর্শক (সশস্ত্র, লাইনওয়ার) মো. আরিফুর রহমানকে সচিবালয় নিরাপত্তা বিভাগে, পুলিশ পরিদর্শক (সশস্ত্র, লাইনওয়ার) মো. সাইদুল ইসলামকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে, পুলিশ পরিদর্শক (সশস্ত্র, লাইনওয়ার) মো. খোরশেদ আলমকে প্রটেকশন বিভাগে, পুলিশ পরিদর্শক (সশস্ত্র, লাইনওয়ার) মোহা. আব্দুর রাজ্জাক সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগে, পুলিশ পরিদর্শক (সশস্ত্র, লাইনওয়ার) মো. রকিবুল হাসানকে পিওএম উত্তর বিভাগে, পুলিশ পরিদর্শক (সশস্ত্র, লাইনওয়ার) মো. আবদুল বারী পিওএম দক্ষিণ বিভাগে, পুলিশ পরিদর্শক (সশস্ত্র, লাইনওয়ার) মো. আবুল কালাম আজাদকে পিওএম দক্ষিণ বিভাগে এবং পুলিশ পরিদর্শক (সশস্ত্র, লাইনওয়ার) মো. দিদারুল আলমকে পিওএম পূর্ব বিভাগে নতুন করে পদায়ন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম