ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

ডিএমপির দুই থানার ওসিসহ ৭ পুলিশ পরিদর্শককে বদলি

#

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২৪,  10:48 AM

news image

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা ও উত্তরা পূর্ব থানায় নতুন ওসি হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাসহ সাত নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-ওয়ারী বিভাগে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. গিয়াস উদ্দিন মিয়াকে মিরপুর মডেল থানায় এবং ধানমন্ডি মডেল থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মহিবুল্লাহকে উত্তরা পূর্ব থানায় বদলি করা হয়েছে। একই আদেশে মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলামকে গোয়েন্দা-রমনা বিভাগ এবং উত্তরা পূর্ব থানার মো. হাবিবুর রহমানকে সংযুক্ত ও সিআরও থেকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক এ.কে.এম. সাহাবুদ্দিন শাহিনকে গোয়েন্দা-মতিঝিল বিভাগে, সংযুক্ত, সিআরও থেকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোল্লা মো. খালিদ হোসেনকে গোয়েন্দা-ওয়ারী বিভাগ এবং নিরস্ত্র পুলিশ পরিদর্শক ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ থেকে খোকন চৌধুরীকে প্ল্যানিং রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে পদায়ন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম