ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

ডিএমপির এডিসি-এসি পদে ৫ কর্মকর্তার পদায়ন

#

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২২,  1:59 PM

news image

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পদমর্যাদার দুজন ও সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার তিন জনসহ মোট পাঁচ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়। আদেশে ডিবি-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের এডিসি মো. মোস্তফা কামালকে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিমের এডিসি এবং এডিসি মো. রাশেদ হাসানকে পল্লবী জোনাল টিমের এডিসি হিসেবে পদায়ন করা হয়েছে। একই আদেশে ট্রাফিক-ওয়ারি জোনের এসি বিপ্লব কুমার রায়কে এসি (পেট্রোল-ওয়ারি), পেট্রোল-ওয়ারির এসি মো. গোলাম মোর্সেদকে এসি (ক্রাইম) ও এসি (ক্রাইম-২) নীপা বিশ্বাসকে ট্রাফিক ওয়ারি জোনের এসি হিসেবে পদায়ন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম