ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

ডিএমপির ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

#

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২৪,  10:42 AM

news image

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা পৃথক তিনটি আদেশে এ বদলি করা হয়। প্রটেকশন বিভাগের মোহাম্মদ নজরুল ইসলামকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত, মো. মাসুদ আলমকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ উত্তর ও দক্ষিণ বিভাগে এবং মো. ইবনে মিজানকে প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে। মো. মিজানুর রহমানকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে, মো. তানভীর হোসেনকে পালিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে, প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগের জোনাঈদ আফ্রাদকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত এবং মো. মাহবুবুর রহমানকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে। মো. বকুল হোসেনকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, মুহা. জাহিদ হাসানকে ডেভেলপমেন্ট বিভাগে এবং ডেভেলপমেন্ট বিভাগের কাজী মিজানুর রহমানকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম