ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৬, সবচেয়ে বেশি মিরপুরে

#

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২৬,  11:52 AM

news image

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩০টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) ডিএমপি মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।


এর মধ্যে রমনা বিভাগ ৩৮ জন, লালবাগ বিভাগ ২৬ জন, ওয়ারী বিভাগ ৪০ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, তেজগাঁও বিভাগ ৪৯ জন, মিরপুর বিভাগ ১২৫ জন, গুলশান বিভাগ ৪০ জন ও উত্তরা বিভাগ ৫০ জনকে গ্রেফতার করা হয়। 


অভিযানকালে ১৭ রাউন্ড শর্টগানের গুলি, ৩ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ৫ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৮৩ পিস ইয়াবা, ২.০৪ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়া, ৯টি মোবাইলফোন, ২ লাখ ৮০ হাজার ৪৯০ টাকা ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।


রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম