ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

ডিএমপিতে ৩ সহকারী কমিশনার পদে রদবদল, একজনের বদলি আদেশ বাতিল

#

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২৬,  11:32 AM

news image

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে অপর এক কর্মকর্তার আগের বদলি আদেশ বাতিল করা হয়েছে।


জনস্বার্থে ও প্রশাসনিক প্রয়োজনে এসব পদায়ন ও রদবদল করা হয়েছে। এ বিষয়ে ডিএমপি সদরদপ্তর থেকে একটি কার্যালয় আদেশ জারি করা হয়েছে।


আদেশ অনুযায়ী, সহকারী পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা-১), সচিবালয় নিরাপত্তা বিভাগে দায়িত্ব পালন করা মো. আতিকুর রহমান (বিপি-৯১১১৯২৯৪৩৮)-কে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মহাখালী জোন), ট্রাফিক-গুলশান বিভাগে পদায়ন করা হয়েছে।


সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন), লালবাগ বিভাগে কর্মরত মো. ফজলুল হক (বিপি-৯১১৬২২০৫১৪)-কে সহকারী পুলিশ কমিশনার (সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম), গোয়েন্দা-তেজগাঁও বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।


অন্যদিকে, সহকারী পুলিশ কমিশনার (সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম), গোয়েন্দা-তেজগাঁও বিভাগে দায়িত্ব পালন করা মাহমুদুল হোসাইন (বিপি-৯২২১২৩৭৬৯২)-কে সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন), লালবাগ বিভাগে পদায়ন করা হয়েছে।


এছাড়া, ডিএমপি সদরদপ্তরের ৮ সেপ্টেম্বরের এক অফিস স্মারকের মাধ্যমে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার খান মাহমুদুল হাসান (বিপি-৮৯২১২৩৭৬৭৬)-কে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মহাখালী জোন) হিসেবে বদলি করা হয়েছিল। নতুন আদেশে ওই বদলি আদেশটি বাতিল করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম