ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

ডিএনসিসির উপ নির্বাচনে জহির আহম্মেদ বিজয়ী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন, ২০২৩,  4:32 PM

news image

এস এম আর শহিদ : ডিএনসিসির আওতাধীন রাজধানীর মিরপুরের ভাসানটেক থানার ১৫ নং ওয়ার্ডের উপ নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে বেসরকারিভাবে আলহাজ্ব জহির আহম্মেদ নির্বাচিত হয়েছেন। সাবেক কাউন্সিলর সালেক মোল্লার মৃত্যুতে এই ১৫ নং ওয়ার্ডটি  শূন্য হওয়ায় ১২ জুন সোমবার ইভিএম এর মাধ্যমে সুষ্ঠুভাবে এই ওয়ার্ডটি নির্বাচন সম্পন্ন হয়। সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলে। কোন কেন্দ্রে কোন প্রকার অপ্রতিকর ঘটনা ঘটেনি। বেসরকারিভাবে জহির হাজির নির্বাচিত হওয়ার পরে তিনি বলেন, সালেক মোলার অসমাপ্ত কাজ গুলি তিনি সমাপ্ত করবেন এবং ভাষানটেকের রাস্তাঘাট কালভার্ট সহকারে যেসব কাজ বাকি রয়েছে সেগুলো তিনি সমাপ্ত করবেন। এলাকার যুব সমাজকে সুসংগঠিত করে ডিজিটাল ভাসানটেক নগরী ও পরিকল্পিত অত্যাধুনিক নগরী হিসেবে গড়ে তুলবে। সমাজের অবহেলিত নারী-পুরুষদেরকে  কর্মস্থানের ব্যবস্থা করবেন। গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তির ব্যবস্থা করে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা  রয়েছে। গরিব হত-দরিদ্র অসহায় মানুষদের সুচিকিৎসার জন্য বিভিন্ন প্রকার ব্যবস্থার পরিকল্পনা রয়েছে হাজী জহির আহম্মেদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম