ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া

#

স্পোর্টস ডেস্ক

২৪ জুন, ২০২৬,  11:27 AM

news image

মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে ‘কে’ গ্রুপের ম্যাচটিতে শুরু থেকেই ভালো খেলেছে কলম্বিয়া। তবে ডিআর কঙ্গো গোলকিপার লিওনেল এমপাসির দৃঢ়তায় গোল পাওয়া হচ্ছি না। এমপাসি শুধু প্রথমার্ধেই ৬টি সেভ করেছেন। অবশেষে ডিফেন্ডার দানিয়েল মুনোজের একমাত্র গোলে ডিআর কঙ্গোকে ১-০ ব্যবধানে হারিয়েছে কলম্বিয়া। কঠিন লড়াইয়ের এই জয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে লাতিন আমেরিকার দলটি।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে কলম্বিয়া। জেমস রদ্রিগেস, লুইস দিয়াস ও জন আরিয়াসদের আক্রমণে বারবার চাপে পড়ে ডিআর কঙ্গো। তবে আফ্রিকান দলটির গোলরক্ষক লিওনেল এমপাসি ছিলেন দুর্দান্ত। প্রথমার্ধে কলম্বিয়ার একের পর এক শট ঠেকিয়ে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন তিনি।

প্রথম ৪৫ মিনিটে কলম্বিয়া গোলের জন্য মরিয়া চেষ্টা চালালেও ডিআর কঙ্গোর রক্ষণভাগ এবং গোলরক্ষক এমপাসির দৃঢ়তায় গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।

বিরতির পরও আক্রমণের ধার কমায়নি কলম্বিয়া। ৫০ মিনিটে লুইস দিয়াসের নিচু শট দুর্দান্তভাবে রুখে দেন এমপাসি। অন্যদিকে ডিআর কঙ্গোও পাল্টা আক্রমণের চেষ্টা চালায়। তবে তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। 

অবশেষে ম্যাচের ৭৬তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল পায় কলম্বিয়া। বদলি হিসেবে নামা হুয়ান কুইন্তেরোর দারুণ থ্রু পাস থেকে সুযোগ তৈরি হয়। জন কর্দোবা বক্সের ভেতরে পড়ে গেলেও বল চলে যায় দানিয়েল মুনোজের কাছে। ডান দিক থেকে নেওয়া তার শট ডিআর কঙ্গোর গোলরক্ষকের গায়ে লেগে জালে জড়িয়ে গেলে উল্লাসে ফেটে পড়ে কলম্বিয়ার শিবির।

গোল হজমের পর ডিআর কঙ্গো আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। বদলি নাথানায়েল এমবুকুর সেট-পিস ও দূরপাল্লার শটে কয়েকবার চাপে পড়ে কলম্বিয়া। যোগ করা সময়ে এমবুকুর শক্তিশালী শট ডাইভ দিয়ে ঠেকান কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস। শেষ মুহূর্তে ফ্রি-কিক ও কর্নার থেকেও সমতা ফেরাতে ব্যর্থ হয় ডিআর কঙ্গো। ফলে মুনোজের একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।

এই জয়ে গ্রুপে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে কলম্বিয়া। অন্যদিকে টানা লড়াই করেও গুরুত্বপূর্ণ এক পয়েন্ট হাতছাড়া করল ডিআর কঙ্গো। ম্যাচসেরা পারফরম্যান্স দেখিয়েও পরাজয় এড়াতে পারেননি গোলরক্ষক লিওনেল এমপাসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম