ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ডিআইজি মিজানের জামিন স্থগিত চেয়ে দুদকের আবেদন

#

নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২২,  10:44 AM

news image

ঘুষ লেনদেনের মামলায় ডিআইজি মিজানের জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে দুদক। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। আজ সোমবার (১৮ এপ্রিল) চেম্বার আদালতে এ বিষয়ে শুনানি হতে পারে। এর আগে গত ১৩ এপ্রিল ঘুষ লেনদেনের মামলায় ডিআইজি মিজানকে জামিন দেয় হাইকোর্ট। একইদিনে মানি লন্ডারিংয়ের মামলায় দুদকের এনামুল বাছিরের ৮০ লাখ টাকা জরিমানার সাজা স্থগিত করে হাইকোর্ট। সেই সঙ্গে আপিল শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি মোস্তাফিজুর রহমানের একক বেঞ্চ। প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি ঘুষ লেনদেনের অভিযোগে মিজানকে ও বাছিরকে তিন বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। অপরদিকে মানি লন্ডারিং আইনের ৪ ধারায় বাছিরকে পাঁচ বছর কারাদণ্ড ও ৮০ লাখ টাকা জরিমানা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম