ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ডা. সংযুক্তার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুলাই, ২০২৩,  4:40 PM

news image

ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করা হয়েছে। সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ায় এ মামলা করা হয়। বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে মামলাটি দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মাজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হয়েছে। আইন অনুযায়ী এ মামলায় সর্বোচ্চ কোর্ট ফি জমা দিয়েছি। এখন বিবাদীর বিরুদ্ধে সমন জারি হবে। এর আগে গত ২২ জুন ডা. সংযুক্তা সাহার বক্তব্য প্রত্যাহার চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনে ডা. সংযুক্তা সাহা সেন্ট্রাল হাসপাতালে মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের চিকিৎসা নিয়ে বেশ কিছু মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। আঁখি তার রোগী নন এবং হাসপাতাল তার সম্পর্কে মিথ্যা বিবৃতি দিয়েছেন বলে উল্লেখ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, হাসপাতাল তার কাছ থেকে কোনো সম্মতি নেয়নি। অপারেশনের সময় তিনি হাসপাতালে উপস্থিত ছিলেন না। তাহলে কীভাবে এ ঘটনার জন্য তাকে দায়ী করা যেতে পারে। তার এসব বক্তব্য শুধু ভিত্তিহীনই নয়, হাসপাতালের সুনামও ক্ষুণ্ন করেছে। নোটিশে আরও উল্লেখ করা হয়, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ ছাড়াই নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে ডা. সংযুক্তা সাহা শর্তাবলী লঙ্ঘন করেছেন, যা হাসপাতালের ব্র্যান্ড এবং সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম