ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

ডায়াবেটিস সচেতনতা দিবস আজ

#

স্বাস্থ্য ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৬,  10:53 AM

news image

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ডায়াবেটিস সচেতনতা দিবস। ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতনতা তৈরি, প্রতিরোধ এবং সুস্থ জীবনযাপন সম্পর্কে জনসাধারণকে সচেতন করে গড়ে তুলতে প্রতি বছর ২৮ ফেব্রুয়ারি পালিত হয় দিবসটি। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে এ দিবস পালিত হয়ে আসছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠিত হয় ১৯৫৬ সালের আজকের এ দিনেই। তাই সমিতিটির ৭০তম প্রতিষ্ঠা দিবসও আজ।  ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান ও জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলোতে পালিত হচ্ছে দিনব্যাপী নানা কর্মসূচি। দিবসটিকে কেন্দ্র করে বারডেম অডিটোরিয়ামে রয়েছে বিশেষ আলোচনা সভা। আলোচনা সভায় ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতনতা গড়ে তোলাসহ রোগটি প্রতিরোধ, প্রাথমিক নির্ণয় এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম