ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে আজহারীর ফেসবুক পোস্ট এলপিজির দাম বাড়ছে না কমবে জানা যাবে বৃহস্পতিবার রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত কাজাখস্তান থেকে আসছে এক লাখ টন জ্বালানি তেল আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল

ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে ইনসুলিন দেবে সরকার: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩,  4:32 PM

news image

সরকার এখন থেকে ডায়াবেটিস রোগীদের জন্যে বিনামূল্যে ইনসুলিন দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের মিঠামইনের জনসভায় এ ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমার সরকার চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য কেন্দ্র, মাতৃসদনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিচ্ছি। এছাড়াও ৩০ প্রকার ওষুধ বিনামূল্যে দেয়া হচ্ছে। এখন থেকে যারা ডায়াবেটিসের রোগী তাদের আমরা বিনামূল্যে ইনসুলিন আমরা দিয়ে দেব, সেই ব্যবস্থা নেয়া হয়েছে। যাতে আমাদের দেশের মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হয়। হাওড় অঞ্চলের অতীতের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী আঞ্চলিক ভাষায় বলেন, ‘এই হাওড় অঞ্চলে বর্ষাকালে নাও (নৌকায় চলাচল) আর শুকনাকালে পাও (হেঁটে চলা), এইতো অবস্থা ছিল। কিন্তু এখন আর সে অবস্থা নেই। এখন ১২ মাসই মানুষ রাস্তা দিয়ে চলাচল করতে পারে, সেই ব্যবস্থা করে দিয়েছি। দীর্ঘ ২৫ বছর পর দ্বিতীয়বারের মতো মিঠামইন উপজেলা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে তিনি মিঠামইনে পৌঁছান। এরপর মিঠামইনে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বেলা ১১টা ২১ মিনিটে তিনি সেনানিবাস উদ্বোধন করেন। পরে মধ্যাহ্নভোজে অংশ নিতে দুপুর ১টার দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কামালপুরের পৈতৃক নিবাসে পৌঁছান। রাষ্ট্রপতির বাড়িতে দুপুরের খাবার ও বিশ্রামের পর বিকেল ৩টায় স্থানীয় হ্যালিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন সরকারপ্রধান শেখ হাসিনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম