ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

ডায়াবেটিস রোগীদের জন্য প্রতিষেধক সজনে ডাঁটা

#

লাইফস্টাইল ডেস্ক

২৫ মার্চ, ২০২৪,  4:40 PM

news image

স্থানীয় বাজারে, গলির মোড়ে এমনকি আবাসিক এলাকায় ঘুরে বেড়ানো ভ্যানগুলোতে এখন পাওয়া যাচ্ছে অতি লোভনীয় সজনে ডাঁটা। যা তার স্বাদ ও ভেষজ গুণাগুণের জন্য অনেকের কাছেই বিশেষভাবে সমাদৃত। খুব অল্প সময়ের জন্য বসন্তের শুরুর দিকে পাওয়া যায় এ মৌসুমি সবজি। তবে এটা এখন বসন্ত শেষেও বেশ কিছুদিন পাওয়া যায়। সজনে বেশির ভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় ডালের সঙ্গে। এছাড়া সরিষা ও আলু, টমোটো যেভাবেই রান্না করা হোক না কেন, তা বাঙালিদের জন্য এক বিশেষ খাবার। এটা ডায়াবেটিস রোগীদের জন্যও প্রতিষেধক স্বরূপ।

সজনেতে যেহেতু উচ্চমাত্রায় ভিটামিন A, C, E আছে তাই এতে anti-oxidant, অত্যাবশ্যকীয় অ্যামাইনো acid এবং মিনারেলের পরিমাণ বেশি। সম্প্রতি গবেষণায় দেখা গেছে, আমাদের দেশের সহজলভ্য এ সজনে anti-ageing প্রক্রিয়াতে সহায়তা করে এবং এর anti-inflammatory ও anti-carcinogenic বিশেষত্ব রয়েছে।

যদি সজনে কাঁচা অবস্থায় খাওয়া যায় তাহলে তিতা স্বাদ Insulin এর মাত্রাকে Regulate করতে সহায়তা করে কিন্তু যখন রান্না করা হয় তখন এটা আঁশ (Fibre) বা Complex Carbohydrate এ রূপান্তরিত হয় যা monopause এর সঙ্গে সম্পৃক্ত edema অথবা Inflammatory Disease যেমন gout এ ভূমিকা রাখে। 

পুষ্টিগত দিক দিয়ে সজনে বিশেষভাবে প্রচুর পরিমাণে antioxidant সমৃদ্ধ। সজনে গাছের প্রায় প্রতিটি অংশেরই বিশেষ পুষ্টিগত বিশেষজ্ঞ রয়েছে। সুতরাং আমাদের উচিত মৌসুমি এই সবজিটিকে তৃপ্তির সঙ্গে উপভোগ করা।

লেখক : চিফ ক্লিনিক্যাল ডায়াটিশিয়ান, ইউনাইটেড হসপিটাল লিমিটেড, ঢাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম