ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে বিট

#

লাইফস্টাইল ডেস্ক

১৭ জুলাই, ২০২২,  11:36 AM

news image

শুধু শীতকালীন সবজি হিসেবে নয়, সারাবছরই বাজারে বিট পাওয়া যায়। তবে এই সবজি শুধু শুধু খেতে যদিও অনীহা অনেকের। কিন্তু যারা স্বাস্থ্য সচেতন, তারা বিট প্রতিদিনের খাদ্যতালিকায় রাখেন। কারণ বিটের মধ্যে এমন বহু পুষ্টিগুণ রয়েছে, যা জটিল রোগের নিরাময়ে সাহায্য করে। পুষ্টিবিদরা জানাচ্ছেন, বিটের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহরোধী এবং শরীরকে ডিটক্স করা বা বিশুদ্ধীকরণের পরীক্ষিত ক্ষমতা। এর মধ্যে থাকা বেটাইন পর্যাপ্ত পরিমাণে পেতে বিট যতটা সম্ভব কম সময় ধরে রান্না করতে হবে। কাঁচা খেলে এর গুণাগুণ পাওয়া যায় সবচেয়ে বেশি। কী কী ক্ষেত্রে উপকার পাওয়া যায়- 

১. উচ্চ রক্তচাপের সমস্যা কমাতে সাহায্য করে বিট। কারণ এর মধ্যে রয়েছে নাইট্রেট। 

২. ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কারণ এর মধ্যে ক্যালোরির পরিমাণ অত্যন্ত কম। 

৩. ডায়াবেটিস রোগীরা নিয়মিত বিট খেলে দারুণ উপকার পাবেন। কোলেস্টেরলও নিয়ন্ত্রণে রাখে বিট।  

৪. বিটের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। যা হজমশক্তি বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সাহায্য করে। 

৫. মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে বিট। ফলে কার্যক্ষমতা বাড়ে। 

৬. বিটের মধ্যে বেটাইন রয়েছে। যা ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে।

৭. শরীরের দূষিত পদার্থ বের করে দিতেও সাহায্য করে বিট। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম