ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

ডাল-ভাতের সঙ্গে খান ইলিশ মাছের চপ

#

লাইফস্টাইল ডেস্ক

২৫ জানুয়ারি, ২০২২,  4:21 PM

news image

ইলিশকে মাছের রাজা বলা হয়। এর স্বাদ ও গন্ধ অতুলনীয়। তাই তো যুগ যুগ ধরে বাঙালির রসনাতৃপ্তি মেটাচ্ছে ইলিশের নানা পদ। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে ইলিশ মাছের চপ তৈরি করবেন। ডাল-ভাতের সঙ্গে ইলিশ মাছের চপ খেতে পারেন। এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান এক্সপার্ট টুডে’স কিচেনের একটি পর্বে ইলিশের চপের রেসিপি দেওয়া হয়েছে। আসুন, আমরা জেনে নিই ইলিশ মাছের চপ রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণ

১. এক কাপ কাঁটা ছাড়ানো ইলিশ মাছ

২. এক কাপ সেদ্ধ আলু

৩. আধা কাপ পেঁয়াজকুচি

৪. দুই চা চামচ আচারের তেল

৫. দুটি শুকনো মরিচ

৬. স্বাদমতো লবণ

৭. পরিমাণমতো তেল

৮. পরিমাণমতো ব্রেডক্র্যাম্ব

প্রস্তুত প্রণালি
প্রথমে বাটিতে কাঁটা ছাড়ানো ইলিশ মাছ নিন। এতে সেদ্ধ আলু দিন। আরেকটি প্লেটে পেঁয়াজকুচি, আচারের তেল, শুকনো মরিচ ও লবণ দিয়ে ভালো ভাবে মাখিয়ে সেদ্ধ আলু ও মাছের সাথে মিশিয়ে নিন। এবার মসলায় মাখানো মাছ চপ আকারে বানিয়ে বেটারে চুবিয়ে ব্রেডক্র্যাম্বে জড়িয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ইলিশ মাছের চপ। এ রেসিপিটি সহজে রান্না করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম