ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

ডারবান টেস্ট : ২৯৮ রানে থামলো বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

০৩ এপ্রিল, ২০২২,  2:01 AM

news image

মাহমুদুল হাসান জয় থামলেন সেই সঙ্গে থামলো বাংলাদেশও। তবে হয়নি দলীয় তিনশ পূরণ। ৩শ’ থেকে ৪ রান দূরে থাকতেই উইলিয়ামসনের বলে স্লিপে হারমারের হাতে ধরা পড়েন জয়। বিদায়ের আগে জয় ৩২৬ বলে ১৫ চার ও ২ ছয়ে করেন ১৩৭ রান। সেই সঙ্গে বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার হয়ে যান তিনি। এর আগে ৯৮ রানে ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করে টাইগাররা। তৃতীয় দিনে ফলোঅন এড়ানো নিয়েই শঙ্কা ছিল। তবে জয়-লিটনের ব্যাটে সে শঙ্কা উড়ে যায়। তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলে প্রথম সেশন শেষ করে সফরকারীরা। জয় ৮০ ও লিটন ৪১ রান দিয়ে দ্বিতীয় সেশনে  ব্যাট শুরু করেন।

কিন্তু বিরতি থেকে ফিরেই ছন্দ হারান লিটন। পেসার লিজাড উইলিয়ামসের বল পা বাড়িয়ে  ডিফেন্স করতে চেয়েছিলেন। কিন্তু ঠিক মতো করতে না পারায় ব‍্যাট ও প‍্যাডে লেগে বল আঘাত হানে স্টাম্পে। ৯২ বলে ৬ চারে ৪১ রান করেন লিটন।  এরপর নতুন ব্যাটার ইয়াসির আলি রাব্বিকে নিয়ে নতুন জুটি গড়েন জয়। কিন্তু দুজনের ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফেরেন রাব্বি। ডুয়ানে অলিভিয়েরের বল মিড উইকেটে পাঠিয়ে রান নিতে দৌড় শুরু করেন জয়। শুরুতে ২ রান নিতে চাইলেও পরে জয় বুঝতে পারেন যে তা সম্ভব নয়, তখন রাব্বিকে ফিরিয়ে দেন তিনি। ততক্ষণে অনেক দূর চলে আসা রাব্বির আর ফেরার পথ ছিল না। কিন্তু ফিল্ডারের বাজে থ্রোর পরও রান আউটে কাটা পড়েন তিনি। ফেরার আগে ৫৩ বলে জয়ের সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন রাব্বি। যেখানে তার অবদান দুই চারে ৩৭ বলে ২২ রান। এরপর অষ্টম উইকেটে মিরাজকে নিয়ে দারুণ ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন জয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম