ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

ডাবের শাঁস দিয়ে রূপচর্চা

#

লাইফস্টাইল ডেস্ক

১১ জুন, ২০২২,  10:40 AM

news image

নিয়মিত ডাবের পানি মাখলে ত্বক ভাল থাকে। ডাবের পানিতে ভিটামিন সি এবং অ্যামিনো অ্যাসিডের মত ত্বক-উজ্জ্বল এবং নিরাময়ের বৈশিষ্ট্য রয়েছে। একইভাবে ডাবের শাঁসে রয়েছে ফাইবার, ম্যাঙ্গানিজ, আয়রন, জিঙ্ক, ফসফরাস এবং পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি। যার ফলে এতেও উন্নত হয় ত্বক। কিন্তু এই ডাবের শাঁসকে কীভাবে রূপচর্চায় ব্যবহার করবেন?

প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে দেবে ডাবের শাঁস-

ত্বকের প্রাকৃতিক আভা বজায় রাখতে ডাবের শাঁস দিয়ে ফেসপ্যাক তৈরি করে ত্বকে লাগাতে পারেন। এর জন্য আগের রাতে ৫টি আমন্ড পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে আমন্ডগুলোকে পিষে নিন। এবার একটি পাত্রে এই আমন্ড বাটা, ২ চামচ নারকেলের দুধ, ১ চা চামচ মধু আর ১/২ চামচ ডাবের শাঁস নিন। মিশ্রণগুলি ভাল করে মিশিয়ে নিন।  মেকআপ ব্রাশের সাহায্যে এই ফেসপ্যাকটি খুব ধীরে ধীরে মুখে লাগান। এটা ২০ মিনিট মুখে রেখে দিন। ফেসপ্যাকটা শুকনো হতে শুরু করলে হাত দিয়ে স্ক্রাব করে মুখ পরিষ্কার করে নিন। সাধারণ পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকটি আপনি সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন। প্রথমবার ব্যবহারের পরেই আপনি আপনার মুখে অন্যরকম আভা দেখতে পাবেন।

ব্রণ ও ব্রণর দাগকে বলুন বিদায়-

আপনার ত্বকে যদি ব্রণপ্রবণ হয়। ব্রণ দাগ যদি পিছু না ছাড়া, তাহলে এর থেকে মুক্তি পেতে আপনি ডাবের শাঁসের সঙ্গে গোলাপজল মিশিয়ে ফেসপ্যাক তৈরি করতে পারেন। একটি পাত্রে ডাবের শাঁস, নারকেল দুধ এবং গোলাপজল যোগ করুন এবং এটি ভালভাবে মেশান। তুলার সাহায্যে মুখে লাগান। এই ফেসপ্যাকটি মুখে ১৫-২০ মিনিটের জন্য লাগিয়ে রাখুন। এরপর হালকা ক্লিনজার ও পানির সাহায্য মুখ পরিষ্কার করে নিন। এই ফেসপ্যাকটি আপনি সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন। ধীরে ধীরে দেখতে পাবেন আপনার ব্রণ ও ব্রণর দাগ কমে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম