ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

ডাবের পানি পান করবেন যে কারণে

#

লাইফস্টাইল ডেস্ক

১১ মে, ২০২৪,  1:13 PM

news image

গরমে স্বস্তি পেতে ডাবের পানির কোনো বিকল্প নেই। কিন্তু জানেন কি, কোন ৫ কারণে তীব্র গরমে ডাবের পানি খাওয়া আপনার জন্য জরুরি?

বিশেষজ্ঞদের মতে, রক্তে ক্ষতিকারক গ্লুকোজ এবং কোলেস্টরলের পরিমাণ কমাতে পারে এ পানীয়। নিয়মিত এ পানীয় পানের ফলে শরীরে ক্যালসিয়াম, মিনারেল ও পটাশিয়ামের ভারসাম্য বজায় থাকে। গরমে ডাবের পানি পান করার বিশেষ উপকারিতার কথা বলছেন চিকিৎসকরা। তীব্র দাবদাহে কিংবা গরমের সময় মানব শরীরে যে সমস্যাগুলো তৈরি হয় তা থেকে অনেকটাই মুক্তি দেয় এ পানীয়।

আসুন একে একে তা জেনে নিই-

১। তীব্র গরমে ত্বকে ডিহাইড্রেশন বা পানির ঘাটতি দেখা দিলে তা দ্রুত পূরণ করতে পারে ডাবের পানি।

২। পুষ্টিবিদরা বলছেন, ডাবের পানিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাংগানিজ ও জিংক। এসব উপাদান গরমে শরীরকে সুস্থ রাখতে কাজ করে।

৩। গরমের একটি কমন সমস্যা তৈলাক্ত ত্বক। আর এ সমস্যার নিমিষেই সমাধান করতে পারে ডাবের পানি। ত্বকের তৈলাক্ত ভাব দূর করার পাশাপাশি রোগ-প্রতিরোধক্ষমতা বাড়িয়ে তোলে এ পানীয়।

৪। গরমে অনেকেরই প্রস্রাবে ইনফেকশন দেখা দেয়। আপনি কি জানেন? এ সমস্যা সমাধানেও ডাবের পানি কার্যকর।

৫। গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকার কারণে হজমের সমস্যা দেখা দেবেই। তাই ডায়েটে নিয়মিত রাখতে পারেন ডাবের পানি। এ পানীয় আপনার হজম শক্তি বাড়াবে।

ত্বকের কোষকে পুনর্জীবিত করতেও সাহায্য করে ডাবের পানি। ত্বককে মসৃণ করতে এর জুড়ি নেই বললেই চলে। ত্বকের দাগ দূর করার পাশাপাশি রোদে পোড়া ভাব অপসারণে এই পানীয় নিয়মিত পান করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম