ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

ডাচ্-বাংলার টাকা লুট : মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ, ২০২৩,  1:09 PM

news image

ডাচ্-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে আরও ৮৭ লাখ টাকা উদ্ধার করা হয়। শনিবার (১৮ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ। তিনি জানান, শুক্রবার (১৭ মার্চ) রাতে সাভারের হেমায়েতপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টাকা ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত ৭ কোটি ৮৮ লাখ ৫৬ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় মোট ১২ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। গত বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে ডাচ্-বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাই হয়।ঘটনার দিন রাতে মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে ডিএমপির তুরাগ থানায় মামলা করেন। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে ১১ কোটি ২৭ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ্-বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এর কয়েক ঘণ্টার ব্যবধানেই উত্তরা এলাকা থেকে ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার মধ্যে ৯ কোটি টাকা উদ্ধারের কথা জানায় ডিবি পুলিশ। পরে টাকা গণনা করে পাওয়া যায় ৩ কোটি ৮৯ লাখ টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম