ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

ডাচ্-বাংলার আরও আড়াই কোটি টাকা উদ্ধার, গ্রেপ্তার ৮

#

নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০২৩,  2:00 PM

news image

রাজধানীর তুরাগ থেকে ডাচ্-বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া আরও দুই কোটি ৫৩ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ছয় কোটি ৪৩ লাখ টাকা উদ্ধার হলো। এছাড়া ঘটনায় জড়িত আরও আট জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (১১ মার্চ) সিলেটে বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেফতার এবং আড়াই কোটি টাকা উদ্ধার করা হয়। ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষ দাবি করেছিল তাদের ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাই হয়েছে। রোববার (১২ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন-অর-রশীদ এসব তথ্য জানান। এদিকে ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় হওয়া মামলা ডিবিতে স্থানান্তর করা হয়েছে। এর আগে, গত বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর তুরাগ থেকে ডাচ্-বাংলা ব্যাংকের চার ট্রাংক টাকা ছিনতাই হয়। পরে খিলক্ষেত এলাকা থেকে তিন ট্রাংক টাকা উদ্ধারের তথ্য জানায় ডিবি। এ সময় টাকা ছিনতাইয়ে ব্যবহৃত হাইয়েস গাড়িটিও জব্দ করা হয়। এ ঘটনায় মানি প্ল্যান্টের দুই পরিচালকসহ সাত জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটিকে পরিকল্পিত ডাকাতি বলছে ডিবি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম