ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ডাকসুর সাবেক ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জুন, ২০২২,  4:26 PM

news image

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে কটূক্তির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) দুপুরে অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াছির আরাফাত নামে এক আইনজীবী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মো. ইব্রাহিম হেসেন চৌধুরী বাবুল। তিনি বলেন, আদালত শুনানি শেষে সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে মামলার বাদী অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াসির বলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে আদালত শুনানি শেষে সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার বাদী ইয়াছির আরাফাত বলেন, গত ১ জুন রাতে সাবেক ঢাকসু ভিপি নুরুল হক নুর তার ফেসবুক পেজে একটি বক্তব্য প্রচার করেন। ওই বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে কটূক্তি করা হয়। তার এ বক্তব্য মিথ্যা, বানোয়াট অসম্মানজনক। আমি সংক্ষুব্ধ হয়ে মঙ্গলবার নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলাটি দায়ের করি। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম