ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

ঠোঁটে দরকার আলাদা যত্ন

#

লাইফস্টাইল ডেস্ক

১৭ আগস্ট, ২০২৩,  10:52 AM

news image

শুধু শীতে নয় বর্ষার সময়েও ত্বক কিছুটা রুক্ষ ও মলিন হয়ে পড়ে, ঠোঁটও এর ব্যতিক্রম নয়। অনেক সময় গরমেও ঠোঁট ফাটে। ফলে ঠোঁট দেখতে কিছুটা কালচে ও রুক্ষ দেখায়। তাই এই সময়ে পরিবেশ যতই আর্দ্র থাকুক ঠোঁটের জন্য আলাদা যত্নের প্রয়োজন হয়।আকাশ মেঘলা বা বৃষ্টি হলেও বাইরে যাওয়ার আগে অবশ্যই সান ব্লক ব্যবহার করতে হবে। স্কিন এক্সপার্টরা বলেন, সানব্লক কেবল মুখের জন্য না, ঠোঁটের জন্যও। সূর্যের অতিবেগুনি রশ্মি মুখের ত্বকের মতো ঠোঁটের ত্বকেরও ক্ষতি করে থাকে।

ঘরোয়া প্যাক : লাল গোলাপের পাপড়ি ভালো করে ধুয়ে হালকা করে বেটে নিতে হবে। এর সঙ্গে হাফ চা চামচ মধু মিশিয়ে পুরো ঠোঁটে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখতে হবে। এই প্যাকটি ব্যবহার করলে ঠোঁটে পোড়া কালো দাগ হালকা হয়। আর গোলাপি আভা আসে।

ঘরোয়া স্ক্র্যাব : স্ক্র্যাব তৈরির জন্য দুই টেবিল চামচ অলিভ অয়েল, দুই টেবিল চামচ লাল চিনি, ৮-১০ ফোঁটা পিপারমিন্ট অয়েল একসেঙ্গে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে চিনির দানা যেন পুরোপুরি গলে না যায়। এরপর স্ক্র্যাবটি ঠোঁটের ওপরে ম্যাসাজ করতে হবে ৫-৮ মিনিট। এরপর ঠান্ডা পানিতে ঠোঁট ধুয়ে নিতে হবে।

রাতের যত্ন : রাতে ঠোঁটের যত্নে তেল কিংবা পেট্রোলিয়াম জেলি দিয়ে তারপর অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে ক্লিন করে নিতে হবে। ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ঠোঁটকে ময়েশ্চারাইজ করতে হবে।

-লেখা : উম্মে হানি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম