ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিলসহ ১ জন মাদক কারবারি র‌্যাবের হাতে গ্রেফতার

#

২২ জুলাই, ২০২৩,  1:52 PM

news image

আবুল হোসেন বাবলুঃ র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ নীলফামারীর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ১২৬ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ১ জন মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে। র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২২ জুলাই) রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার হরিপুর থানাধীন ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের বীরগড় দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালায় র‍্যাব। এ সময় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার অন্তর্ভুক্ত সিংহোড় গ্রামের (ওহিদুলের বাড়ির পাশে) মিজানুর রহমানের ছেলে মোঃ রুবেল ইসলাম (২৫) কে ১২৬ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীর বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায় একটি মাদক মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম