ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে আটক ৪

#

নিজস্ব প্রতিনিধি

০৩ এপ্রিল, ২০২৩,  12:04 PM

news image

ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৪ যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত ২৯টি ল্যাপটপ জব্দ করা হয়। আটককৃতরা হলেন, নওগাঁ জেলার পত্নীতলা থানার মোবারকপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে তৌহিদ রেজা (২২), ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ঝাড়গাঁও গ্রামের আবুল কালামের ছেলে ওমর ফারুক (২২), একই থানার এলাকার ঘনিবিষ্ঠপুর গ্রামের জব্বার আলীর ছেলে আরিফুল ইসলাম (২৩) ও সেনিহারী গ্রামের বদিরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২০)। গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় সদর থানার ওসি কামাল হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যাম থেকে নগ্নছবি ও ভিডিও সংগ্রহ করে তারা পর্নোগ্রাফি তৈরি করে পুনরায় সামাজিক মাধ্যমে আপলোড ছড়িয়ে দিতো। তাদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম