ঢাকা ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ঠাঁকুরগাওয়ে বৃষ্টির অভাবে আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জুলাই, ২০২২,  10:22 AM

news image

বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টির দেখা নেই। ফলে খরার কবলে পড়ে ঠাকুরগাঁও জেলায় আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা এ বছর অর্জিত হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় কৃষকরা জমিতে সেচ দিয়ে আমন রোপন করছেন। এতে বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। কেউ কেউ আবার সেচের খরচ যোগাড় না করতে পারায় জমি পতিত রেখেছেন। এ নিয়ে কৃষি বিভাগ বলছে, জেলায় দেড় হাজার গভীর নলকূপ এবং ৩৪ হাজার অগভীর নলকূপ এবং ৪৭টি এলএলপি মটর চালিত পাম্প চালু রয়েছে। সেচ কার্যক্রম জোরদারের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। জেলার কৃষি কর্মকর্তা শামীমা নাজনীন জানান, আমন ধান সম্পূর্ণ বৃষ্টির ওপর নির্ভর করে রোপণ করেন কৃষকরা। তবে জুলাই মাসে এখন পর্যন্ত বৃষ্টি না হওয়ায় কৃষকরা ধান রোপন করতে পারেনি। তাই কৃষকরা যাতে সেচ যন্ত্রগুলো চালু করে সেচের মাধ্যমে চারা রোপণ শুরু করে সেজন্য আমরা পরামর্শ দিয়েছি। চলতি বছর ঠাকুরগাঁও জেলায় ১ লাখ ৩৭ হাজার হেক্টর জমিতে আমন ধান রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হলেও এখন পর্যন্ত রোপন করা হয়েছে ৯ হাজার হেক্টর জমিতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম