ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

টয়লেটের কমোডে সন্তানের প্রসব, পাইপ কেটে উদ্ধার করলেন বাবা

#

নিজস্ব প্রতিনিধি

০৮ মে, ২০২২,  9:18 PM

news image

ব‌রিশা‌লে হাসপাতা‌লের টয়‌লে‌টের পাইপ ভেঙে এক নবজাতক‌কে উদ্ধার করেন বাবা। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে শনিবার (৭ই এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন। নবজাতকের বাবা নেয়ামত উল্লাহ জেলে ও মা শিল্পী বেগম গৃহিণী। তাদের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠির গণমান শেখপাড়া বাজার এলাকায়। নেয়ামত উল্লাহ বলেন, ‘আমার গর্ভবতী স্ত্রী গুরুতর অসুস্থ হওয়ায় তাকে শনিবার বরিশাল মেডিক্যালে ভর্তি করি। ডাক্তার সিজার করার পরামর্শ দেন। বিকেলে অপারেশনের জন্য ওষুধ কিনে ফিরে দেখি টয়লেটের সামনে ভিড়।

আত্মীয়-স্বজনরা কান্নাকাটি করছেন। লোকজন বলছেন, আমার স্ত্রী টয়লেটেই সন্তান প্রসব করে দিয়েছে। একজন আমাকে কমোডের মধ্যে হাত দিতে বলেন। আমি পুরো হাত ঢুকিয়েও কিছু পাইনি কিন্তু পাইপের মধ্যে থেকে কান্নার আওয়াজ পাচ্ছিলাম।' তিনি আরও বলেন, ‘হাসপাতালের লোকজন বলাবলি করছিল ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়েছে। আমি কারো অপেক্ষা না করে দ্রুত কমোডের পাইপ ভেঙে আমার মেয়েকে বের করে আনি। আমার স্ত্রী প্রসব বেদনায় টের পায়নি কখন সন্তান প্রসব হয়ে গেছে। সঙ্গে এক আত্মীয় ছিলেন। তিনি না দেখলে হয়তো আমার মেয়েকে আর পেতাম না।' হাসপাতালের পরিচালক জানান, নবজাতকটি শিশুদের বিশেষ সেবা ইউনিটে (স্ক্যানু) ও তার মা প্রসূতি ওয়ার্ডে চিকিৎসাধীন। তাদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিতে নির্দেশ দেয়া হয়েছে। সূত্র : ডিবিসি নিউজ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম