ঢাকা ৩০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদযাত্রায় শুধু সড়কেই ঝরেছে ৩৫১ প্রাণ শিগগিরই হামের টিকা সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হামে রাজধানীর এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যু ৩০ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা ফিরতে পারে অনলাইন ক্লাস-হোম অফিস, বাড়তে পারে সাপ্তাহিক ছুটিও তেলের অবৈধ মজুত সম্পর্কে তথ্যদানকারীদের জন্য লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশনেত্রীর স্নেহের ছায়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি: মির্জা ফখরুল ‘ইরান যুদ্ধ অন্তত জুন মাস পর্যন্ত স্থায়ী হতে পারে’

ট্রেন-বাস সংঘর্ষে তদন্ত প্রতিবেদন: ছয় গেটম্যানসহ একাধিকজনের গাফিলতিতে ১২ প্রাণহানি

#

নিজস্ব প্রতিনিধি

৩০ মার্চ, ২০২৬,  10:55 AM

news image

কুমিল্লার পদুয়ার বাজারে ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ওঠে এসেছে চরম দায়িত্বহীনতা ও গাফিলতির চিত্র। প্রতিবেদনে ছয়জন গেটম্যানসহ সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি ও বিভাগের অবহেলা স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ের চারজন গেইটম্যান, বিজয়পুর লেভেল ক্রসিংয়ের দুইজন গেটম্যান, লালমাই রেলস্টেশনের স্টেশন মাস্টার, দুইজন লোকোমাস্টার, সড়ক বিভাগের নির্মাণকাজ সংশ্লিষ্টতা এবং বাস চালকের দায়িত্বে অবহেলা পাওয়া গেছে। তিনি আরও বলেন, তদন্তে অন্তত ৬টি গুরুতর ব্যত্যয় শনাক্ত করা হয়েছে। পুরো ঘটনায় একাধিক ব্যক্তি ও বিভাগ দায়ী বলে প্রতীয়মান হয়েছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রতিবেদনে ৮টি সুপারিশ প্রদান করা হয়েছে। ইতোমধ্যে তদন্ত প্রতিবেদনটি জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন বিআরটিএ’র সহকারী পরিচালক ফারুক আলম, ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মমিন, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন এবং রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আসিফ খান চৌধুরী। উল্লেখ্য, গত ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের দিন ভোররাতে পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চলন্ত ট্রেনের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং আহত হন অন্তত আরও ২০ জন। এদিকে এ ঘটনায় এক বাসযাত্রীর দায়ের করা মামলায় র‍্যাব ও পুলিশ এখন পর্যন্ত তিনজন গেইটম্যানকে গ্রেপ্তার করেছে। অপরদিকে রেলওয়ে কর্তৃপক্ষ দুইটি তদন্ত কমিটি গঠন করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম