ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ট্রেন থেকে পড়ে ঢাবি শিক্ষার্থী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ, ২০২২,  2:41 PM

news image

ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। আজ বৃহস্পতিবার সকালের দিকে পাবনার জেলার পাকশি সেতুর ওখানে এই ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থীর নাম মাহাবুব আদর। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাজী মোহাম্মদ মুহসিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান। তিনি বলেন, ‘আমি এই বিষয়ে জেনেছি। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহোদয়সহ সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে। আমি ওর বন্ধুদের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করছি।’জানা যায়, মাহাবুবের বাড়ি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার সদর ইউনিয়নে।

থাকতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ১০০৬ নম্বর কক্ষে। তাঁর বাবা মো. হান্নান মিঠুর একমাত্র সন্তান। মাহাবুবের চাচা ফরহাদ বলেন, ‘মাহাবুব কুষ্টিয়া ঘুরতে গিয়েছিল। গতকাল রাতে সে ফেসবুকে ছবি আপলোড দিয়েছে দেখলাম। আজকে সকালে শুনতেছি সে মারা গেছে।’ মাহাবুব আরও বলেন, ‘ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার সময় পাবনার পাকশি সেতুর ওখানে জানালা দিয়ে নাকি মাথা বের করছিল বলে শুনলাম। তখন সেতুর রেরিংয়ের (লোহা) সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে সেখানেই মারা গেছে। তাঁর পরিবারের সদস্যরা সেখানে গেছে। সন্ধ্যার দিকে তাঁকে নিয়ে আসবে। মাহাবুবের অকাল মৃত্যুতে তার হলের রুমমেট মো. রাহাত শিকদার বলেন, ‘মাহাবুব খুবই ভালো ছেলে ছিল। সে খুবই মিশুক, হাসিখুশি ও প্রাণবন্ত থাকত। তাঁর এভাবে হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারছি না। স্বপ্নের মতো লাগছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম