ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ট্রেন চালকের ঘুম ভাঙতে দেরি, অতঃপর...

#

নিজস্ব প্রতিনিধি

১৫ অক্টোবর, ২০২৩,  12:57 PM

news image

চালকের বিশ্রামের কারণে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর এগারসিন্দুর প্রভাতী ট্রেন ৪৫ মিনিট বিলম্বে ছেড়েছে। রোববার (১৫ অক্টোবর) ভোর সাড়ে ৬টার ট্রেনটি সোয়া ৭টায় ছেড়েছে। কিশোরগঞ্জ স্টেশন মাস্টার মিজানুর রহমান জানিয়েছেন, ঢাকা থেকে ট্রেনটি রাতে কিশোরগঞ্জে পৌঁছার কথা রাত ১০টা ৪৫ মিনিটে। কিন্তু গত রাতে এসেছে রাত ১টায়। যে জন্য চালক দেরিতে ঘুমিয়েছিলেন এবং দেরিতে ঘুম থেকে উঠেছেন। ফলে রোববার সকালে ট্রেনটি ছাড়তেও দেরি হয়। ট্রেনের যাত্রী সাইফুল মালেক চৌধুরী বলেন, অনেকেই অফিসের গুরুত্বপূর্ণ কাজে ঢাকায় যাচ্ছেন। ফলে ৪৫ মিনিট বিলম্বের কারণে পথে অন্যান্য ট্রেনের ক্রসিংয়ে পড়ে আরও বিলম্ব হয়ে যেতে পারে। এতে অনেকেরই বেশ সমস্যা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম