ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

ট্রেনে ফিরতি যাত্রা: ১৩ জুনের টিকিট বিক্রি শুরু

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুন, ২০২৫,  10:45 AM

news image

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদের পরে আগামী ১৩ জুন যেসব যাত্রী ভ্রমণ করতে চান তাদের জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকাল ৮ টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। এছাড়া ঈদ পরবর্তী ফেরত যাত্রায় ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রিম টিকিট ৫ জুন পাওয়া যাবে। সকাল ৮ থেকে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের টিকিট পাওয়া যাচ্ছে। ঈদযাত্রার সব টিকিট অনলাইনে সংগ্রহ করতে হচ্ছে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। একজন যাত্রী ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট ক্রয় করতে পারবেন। ঈদুল আজহায় পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। অনেকের ছুটি আগে হওয়ায় সড়কপথে যানজট এড়াতে আগেই বাড়ি ফিরছেন। তবে স্বাভাবিক দিনের চেয়ে কিছুটা চাপ বাড়লেও ঈদকেন্দ্রিক চাপ এখনো শুরু হয়নি। পরিবহন মালিকরা আশা করছেন, আজ যাত্রীর চাপ কিছুটা বাড়তে পারে এবং বুধবার থেকে আরও বাড়বে।  এদিকে সোমবার রাজধানী ছেড়ে যাওয়া বিভিন্ন ট্রেনেও যাত্রীর বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশনে এদিন ভিড় সাধারণ দিনের তুলনায় কিছুটা বেশি ছিল। তবে রেলওয়ে কতৃপক্ষ বলছেন, আজ, ৪ জুন, ৫ জুন ও ৬ জুন ভিড় বাড়বে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম