ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
কাজাখস্তান থেকে আসছে এক লাখ টন জ্বালানি তেল আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল টাকা ছাপাতে চায় না সরকার: অর্থমন্ত্রী শ্যামপুরে স্টিল মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮ ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশের ৬টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান

ট্রেনে ফিরতি যাত্রা : আজ মিলছে ১৪ জুনের টিকিট

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন, ২০২৫,  10:59 AM

news image

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যেসব যাত্রী ঈদের পরে আগামী ১৪ জুন ভ্রমণ করতে চান তাদের জন্য আজ টিকিট বিক্রি শুরু হয়েছে। বুধবার (৪ জুন) সকাল ৮টায় বিক্রি শুরু হচ্ছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে। ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ৯ জুনের আসনের টিকিট বিক্রি হয়েছে ৩০ মে, ১০ জুনের আসনের টিকিট বিক্রি বিক্রি হয়েছে ৩১ মে, ১১ জুনের আসনের টিকিট বিক্রি বিক্রি হয়েছে ১ জুন, ১২ জুনের আসনের টিকিট বিক্রি বিক্রি হয়েছে ২ জুন, ১৩ জুনের আসনের টিকিট বিক্রি বিক্রি হয়েছে ৩ জুন। এ ছাড়া সর্বশেষ ১৫ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৫ জুন। আরও জানা গেছে, ঈদের পরে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে। এসময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী ৪টি আসনের টিকিট একবার একসঙ্গে কিনতে করতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় লিখতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম