ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ট্রেনে কাটা পড়ে ২ গরুসহ কৃষকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৭ এপ্রিল, ২০২৩,  12:08 PM

news image

জয়দেবপুর-বঙ্গবন্ধু যমুনা সেতু রেল সড়কের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে দুটি গরুসহ এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মির্জাপুর ট্রেন স্টেশনের মাস্টার কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রামের খোকা মিয়ার ছেলে আব্দুস সাত্তার মিয়া (৬০)। তিনি কৃষক ছিলেন। মির্জাপুর ট্রেন স্টেশনের কর্মকর্তা ও স্থানীয়রা জানান, আব্দুস সাত্তার বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে ঘাস খাওয়াতে দুটি গরু নিয়ে বাড়ির পাশে রেললাইনের পাশে যান। পরে একই দিন সকাল ৭টায় ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে গরু দুটি দৌড় দেয়। এ সময় গরুগুলোকে বাঁচাতে নিজেও গরুর পেছনে দৌড় দেন। একপর্যায় সাত্তার ও তার গরুগুলো ট্রেনে কাটা পড়ে মারা যায়। স্টেশন মাস্টার কামরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা ৫৫ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন ছেড়ে যায়। পরে ওই ট্রেনের নিচে একজন কৃষক ও দুটি গরু কাটা পড়ে মারা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম